ছাতকে ঢাকা-চট্রগ্রাম ফেরতসহ ৩জন করোনাক্রান্ত
ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকের আকিজ প্লাস্টিক কোম্পানির আরও এক শ্রমিক (২২) সহ কালারুকা ইউনিয়নের শংকরপুর গ্রামের ঢাকা ফেরত (২৫) ও চট্রগ্রাম ফেরত (২২) দুই যুবকের কভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে।
মঙ্গলবার দুপুরে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে এসব তথ্য জানানো হয়েছে।
এনিয়ে ছাতক উপজেলায় আকিজ ফ্যাক্টরির দুই শ্রমিকসহ মোট ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তোফায়েল আহমদ সানি জানান, গত ২৫ এপ্রিল ছাতক আকিজ প্লাস্টিক কোম্পানির ২০ জনের নমুনা সংগ্রহ করা হয় এদের মধ্যে একজনের পজেটিভ ও ২২ এপ্রিল কালারুকা ইউনিয়নের শংকরপুর গ্রামের ঢাকা ও চট্রগ্রাম ফেরত ৬ জনের নমুনা সংগ্রহ করা হয় এদের মধ্যে দুইজনের রিপোর্ট পজেটিভ এসেছে।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed