গণপরিবহন বন্ধ ১৬ মে পর্যন্ত
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ ঠেকাতে গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আওতায় বন্ধ থাকবে বাসসহ সব ধরনের যাত্রীবাহী যানবাহন চলাচল। পণ্যবাহী যান চলাচলের অনুমতি থাকলেও তাতে যাত্রী পরিবহন করা যাবে না। সোমবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
করোনার সংক্রমণ ঠেকাতে গত ২৫ মার্চ থেকে দেশজুড়ে চলছে সাধারণ ছুটি। পঞ্চম দফায় আগামী ১৬ মে পর্যন্ত এ ছুটি বাড়ানো হয়েছে। এর সঙ্গে সমন্বয় করে ওই দিন পর্যন্ত বেড়েছে গণাপরিবহন চলাচলের নিষেধাজ্ঞাও।
যাত্রীবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা বাড়ানো হলেও আগের মতোই পণ্যবাহী যানবাহন চলাচলে ছাড় রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি পরিষেবা, রাষ্ট্রীয় প্রকল্পের মালামাল, জ্বালানি, ওষুধ, ওষুধশিল্প, চিকিৎসাসেবা ও চিকিৎসাসামগ্রী, শিশুখাদ্য, গণমাধ্যম, ত্রাণ, কৃষিপণ্য, শিল্পপণ্য, সার ও কীটনাশক, পশুখাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ খাতের উৎপাদিত পণ্য, দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য এবং জীবনধারণের মৌলিক পণ্য উৎপাদন ও পরিবহন নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। তবে পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না।
Related News
এইচএসসিতে অকৃতকার্যরা ১-২ মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী একRead More
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More



Comments are Closed