Main Menu

ওমান থেকে ফিরেছেন ২৮৯ বাংলাদেশি

বৈশাখী নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে ওমান থেকে ২৮৯ জন বাংলাদেশি প্রবাসী দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ওমান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা দেশে ফিরেছেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, দেশে ফেরতরা ওমান থেকে স্বাস্থ্য পরীক্ষা করে এসেছেন। তাদের কারও শরীরে করোনার সংক্রমণ নেই। বিমানবন্দরে তাদের স্ক্রিনিং করা হবে।

তাদের দেহের তাপমাত্রা স্বাভাবিক থাকলে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে বলে জানানো হয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে একটি বিশেষ ফ্লাইটে ৩৬৬ জন দেশে ফিরেছেন।

Share





Related News

Comments are Closed