টিভি দেখে নামাজ আদায় জায়েজ নয়: ইফা
ধর্ম ডেস্ক: মহামারী করোনা ভাইরাসের কারণে মসজিদে সীমিত সংখ্যক মুসল্লি নিয়ে নামাজ চালু করার পর টিভিতে সম্প্রচার করে বাসা-বাড়িতে নামাজ আদায়ের বিষয়ে সুনির্দিষ্ট মতামত দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
এ বিষয়ে গণমাধ্যমে একটি বিবৃতি দিয়েছে সংস্থাটি। বিশিষ্ট মুফতি ও আলেমদের মতামত দিয়ে ইসলামিক ফাউন্ডেশন বলছে, টিভি চ্যানেলে সম্প্রচার করা তারাবির নামাজ বাসা-বাড়িতে ইক্তেদা করা হলে তা কোনোভাবেই সহীহ ও জায়েজ হবে না।
বুধবার (২৯ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কোনো কোনো টিভি চ্যানেলে তারাবিহ নামাজ সম্প্রচারের মাধ্যমে ইমাম সাহেবকে অনুসরণ করে নিজ নিজ বাসা-বাড়িতে তারাবিহ নামাজ আদায় করার বিষয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে মর্মে জানা গেছে।
ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী, জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে কাতারের সংলগ্নতা (ইত্তেসাল) জামাত ও ইক্তেদা সহীহ হওয়ার অন্যতম প্রধান শর্ত। এটি মানা না হলে নামাজ সহীহ হবে না। তাই কোনো টিভি চ্যানেলে সম্প্রচার করা তারাবিহ নামাজের ইমাম সাহেবের তিলাওয়াত শুনে ও রুকু-সিজদার অনুসরণে নিজ নিজ বাসা-বাড়িতে ইক্তেদা করে তারাবির নামাজ আদায় করা হলে তা কোনোভাবেই সহীহ ও জায়েজ হবে না, মর্মে বিশিষ্ট মুফতি ও আলেমগণ মতামত দিয়েছেন।
বিষয়টি অনুধাবন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি পরিহারকল্পে টিভি চ্যানেলে তারাবির নামাজসহ অন্যান্য নামাজ সম্প্রচার হতে বিরত থাকার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
Related News
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
ধর্ম ডেস্ক: ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর)Read More
তাবলিগ জামাতের উভয় পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা মছব্বিরের
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে তাবলীগ জামাতের উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ারRead More



Comments are Closed