সিলেট ছাড়লেন আরও ১২২ ব্রিটিশ নাগরিক
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতিতে সিলেটে আটকে পড়া আরও ১২২ জন ব্রিটিশ নাগরিক নিয়ে সিলেট ছেড়েছে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট।
শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এ বিশেষ ফ্লাইটে তারা সিলেট ছাড়েন।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, যুক্তরাজ্যের দুই শিশু সহ ১২২ জন নাগরিককে নিয়ে বিমানের বিশেষ চার্টার্ড ফ্লাইট ঢাকার উদ্দেশে সিলেট ছেড়েছে। ঢাকা থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে আজই তারা যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করবেন।
এরআগে গত ২১ এপ্রিল একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে সিলেট থেকে প্রথম দফায় ১৪৬ জন, ২৩ এপ্রিল দ্বিতীয় দফায় ১৫৬ জন ও আজ ২৫ এপ্রিল তৃতীয় দফায় ১২২ জনসহ সর্বমোট ৪২৪ জন যাত্রী যুক্তরাজ্যের উদ্দেশ্যে সিলেট ছেড়েছেন।
আজকের পর যুক্তরাজ্যের নাগরিকদের নিয়ে চতুর্থ ফ্লাইট রোববার ২৬ এপ্রিল সহ আরও কয়েকটি ফ্লাইট সিলেট-ঢাকা-লন্ডন ছেড়ে যাবে।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed