Main Menu

সিলেট বিভাগে আরও ৮ জন করোনা রোগি শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে আরও ৮ জন কোভিট-১৯ পজেটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্তরা সিলেট জেলা ছাড়া বিভাগের বাকি তিন জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৭ জনে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি জানান, ‘শুক্রবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৩৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮ জনের করোনা পজেটিভ আসে।’

নতুন আক্রান্তদের মধ্যে ৫ জন হবিগঞ্জ জেলার। বাকীদের মধ্যে মৌলভীবাজারের ২ জন ও সুনামগঞ্জের ১জন। মৌলভীবাজারের আক্রান্তদের দুজন শ্রীমঙ্গল ও রাজনগর উপজেলার বলে জানা গেছে। তবে শুক্রবার সিলেট জেলায় কোনো রোগী শনাক্ত হননি।

এ নিয়ে বিভাগজুড়ে কোভিড-১৯ পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৭ জনে। এরমধ্যে সিলেটে ১২ জন, সুনামগঞ্জ ১৪ জন, মৌলভীবাজারে ৫ জন ও হবিগঞ্জে ২৬ জন। এরমধ্যে সিলেটে পজিটিভ শনাক্ত হওয়া ডা. মঈন উদ্দিন ও মৌলভীবাজারে আরেক রোগীর মৃত্যু হয়।

এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরো ৪৫৮ জনকে হোম কোয়ারেন্টিনে আনা হয়েছে। এ নিয়ে বিভাগজুড়ে মোট হোম কোয়ারেন্টিনের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭৪ জনে। আর নতুন করে ছাড়পত্র পেয়েছেন ২৪৪ জন।

এরআগে গত বৃহস্পতিবার ওসমানীতে পরীক্ষায় ১৬ জন ও বুধবার ১৩ জনের করোনা পজেটিভ আসে।

Share





Related News

Comments are Closed