Main Menu

কোম্পানীগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই রোগী উপজেলার পশ্চিম ইসলামপুরের একজন ইউপি সদস্যের বাসার ভাড়াটিয়া। মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাসিন্দা ওই রোগী সিলেট-ভোলাগঞ্জ সড়ক নির্মাণ কোম্পানির একজন কর্মকর্তার দায়িত্বে ছিলেন।

করোনা শনাক্ত হওয়ার পর তার বাড়ি ও তার কর্মস্থলও লকডাউন করা হয়েছে।

এ তথ্য জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) রজিউল্লাহ খাঁন।

আক্রান্ত ওই ব্যক্তি সম্প্রতি করোনার উপসর্গ নিয়ে শহীদ শামছুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে ওসমানী হাসপাতালের করোনা পরীক্ষার ল্যাবে নমুনা পরীক্ষার পর এই ব্যক্তির রিপোর্ট পজিটিভ আসে।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মাসুদ আহমদ শুক্রবার দুপুরে বলেন, করোনা শনাক্ত হওয়া ওই ব্যক্তি শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশনে রয়েছেন। মেডিকেল টিম তাঁর বাড়ি পরিদর্শন করেছে।

Share





Related News

Comments are Closed