একই দড়িতে ফাঁস দিয়ে স্বামী-স্ত্রী’র মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের কেশবপুর উপজেলায় একই দড়িতে গলায় ফাঁস দিয়ে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার গোপসেনা গ্রামের কৃষি শ্রমিক শামীম (৩০) ও তার স্ত্রী রেনোকা বেগম (২৪) নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
শামীম ও রেনোকার তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
প্রতিবেশিরা জানান, পরিবারটি খুব গরিব। অভাব-অনটন ছিল নিত্যসঙ্গী। অভাব ও দেনার কারণে তারা আত্মহত্যা করেছেন বলে তাদের ধারণা।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত বলেন, সংসারে অভাব-অনটনের কারণে তারা আত্মহত্যা করেছেন।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দীন বলেন নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসাপতালে মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed