দেশের কোন জেলায় কতজন করোনায় আক্রান্ত?
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতি করোনা ভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সবশেষ গতকাল মঙ্গলবার পূর্ববতি ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩৪ জন আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ৯ জনের। দেশে করোনা আক্রান্ত সনাক্তের প্রায় দেড় মাসের মধ্যে এটিই একদিনে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত। বর্তমানে বাংলাদেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৩৮২ জন। মোট মৃত্যু হয়েছে ১১০ জনের। সুস্থ হয়েছেন ৮৭ জন।
তিন হাজার ছাড়িয়ে যাওয়া করোনা রোগীর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা রাজধানী ঢাকায়। সবশেষ গতকাল মঙ্গলবারও রাজধানীতে ২২৯ জন সনাক্ত হয়েছে। ঢাকার দুই সিটিতে এখন পর্যন্ত ১ হাজার ৪০৩ জন রোগী আক্রান্ত হয়েছে।
তবে ঢাকার বাইরে বিভিন্ন জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা নারায়ণগঞ্জে, ৪৬৯ জন। এছাড়া গত কয়েকদিনে গাজীপুরে ব্যাপকভাবে আক্রান্ত হয়েছে, ঢাকার পার্শ্ববর্তী এই জেলায় এখন পর্যন্ত ২৬৯ জন আক্রান্ত হয়েছে। এরপরেই রয়েছে নরসিংদী ও কিশোরগঞ্জ।
বুধবার (২২ এপ্রিল) সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ওয়েবসাইটে মঙ্গলবার পর্যন্ত দেশের কোন জেলায় কতজন করোনা আক্রান্ত হয়েছেন তা তুলে ধরা হয়েছে। সেই তথ্য পাঠকের জন্য তুলে ধরা হলো-
ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, ঢাকা বিভাগের মধ্যে নারায়ণগঞ্জ জেলায় ৪৬৯ জন, গাজীপুরে ২৬৯ জন, মাদারীপুরে ২৬ জন, নরসিংদীতে ১৩৬ জন, মুন্সীগঞ্জে ৫৪ জন, মানিকগঞ্জে ৯ জন, রাজবাড়ীতে ১০ জন, গোপালগঞ্জে ৩০ জন, টাঙ্গাইলে ১৩ জন, কিশোরগঞ্জে ১৪৬ জন, শরীয়তপুরে ৮ জন ও ফরিদপুরে ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় ৪১ জন, কুমিল্লায় ২৫ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১১, চাঁদপুরে ১০, কক্সবাজারে ৫, বান্দরবানে ১, ফেনীতে ৩, লক্ষ্মীপুরে ২৫ ও নোয়াখালীতে ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় ৯ জন, জয়পুরহাটে ৩, বগুড়ায় ২, পাবনায় ৩, চাঁপাইনবাবগঞ্জে ১, সিরাজগঞ্জে ২ ও নওগাঁয় ১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
খুলনা বিভাগের খুলনা জেলায় ৩ জন, নড়াইলে দুজন, বাগেরহাটে দুজন ও চুয়াডাঙ্গায় দুজন আক্রান্ত হয়েছে।
নদীবেষ্টিত বরিশাল বিভাগের বরিশাল জেলায় ৩২ জন, বরগুনা জেলায় ১৭ জন, ঝালকাঠিতে ৪ জন, পিরোজপুরে ৫ ও পটুয়াখালীতে ৭ জন আক্রান্ত সনাক্ত হয়েছে।
এছাড়া সিলেট বিভাগের সিলেট জেলায় এখন পর্যন্ত ৪ জন, মৌলভীবাজারে ২, হবিগঞ্জে ১১ ও সুনামগঞ্জে ১ জন আক্রান্ত হয়েছেন।
রংপুর বিভাগের রংপুর জেলায় ৭ জন, গাইবান্ধায় ১৩, নীলফামারীতে ৯, কুড়িগ্রামে তিন, লালমনিরহাটে দুই, পঞ্চগড়ে এক, ঠাকুরগাঁওয়ে ছয় ও দিনাজপুরে আক্রান্ত হয়েছেন ১১ জন।
ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় ৪০ জন, জামালপুরে ২২ জন, নেত্রকোনায় ১৮ জন ও শেরপুর জেলায় এখন পর্যন্ত ১৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed