পাঁচ মিনিটে করোনা পরীক্ষার পদ্ধতি আবিষ্কার!
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের এক্সিটার ইউনিভার্সিটি করোনা ভাইরাস পরীক্ষার একটি পদ্ধতি বের করেছে। যা দিয়ে শনাক্ত করা যাবে যে, এই মুহূর্তে কারও কোভিড নাইনটিন-এর সংক্রমণ হয়েছে কি না। পাশাপাশি সংক্রমণ আগে হয়েছিল কি না, যার ফলে কারো শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে থাকতে পারে সেটাও ধরা যাবে। এই পদ্ধতিতে পাওয়া ফলাফল কতটা নির্ভরযোগ্য তা এখন পরীক্ষাধীন রয়েছে।
এক্সিটার ইউনিভার্সিটির গবেষকরা বলছেন, তাদের ট্রায়াল সফল হলে রোগী পাঁচ মিনিটের মধ্যে জানতে পারবে সে সংক্রমিত হয়েছে কি না। বর্তমানে তারা লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে মানুষের ওপর তাদের উদ্ভাবিত পদ্ধতির পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছে।
এছাড়া যুক্তরাজ্যের সাউথ ওয়েলস ইউনিভার্সিটির একটি গবেষণা দল জানিয়েছে, করোনা ভাইরাস শনাক্তের জন্য তারা একটি যন্ত্র তৈরি করেছে যা আধা ঘণ্টার মধ্যে পরীক্ষার ফল জানিয়ে দেবে। তবে এই ফল কতটা নির্ভরযোগ্য তা নিয়ে এখনও পরীক্ষার প্রয়োজন রয়েছে।
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার অধীনস্থ স্বাস্থ্য বোর্ডের কর্মকর্তারা বলছেন, এই যন্ত্র যে সম্ভাবনাময় তার প্রাথমিক ইঙ্গিত দেখা যাচ্ছে।
দেশটিতে বিভিন্ন প্রতিষ্ঠান করোনার জীবাণু শনাক্ত করার জন্য দ্রুত পরীক্ষা পদ্ধতি বের করার কাজ চালাচ্ছে। ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস এদের মধ্যে অন্যতম। খবর বিবিসি।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed