ভারতের রাষ্ট্রপতি ভবনে করোনা আক্রান্ত রোগী
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাষ্ট্রপতি ভবনে এক নারী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ জন্য সতর্কতা হিসেবে ১২৫ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দিল্লি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈনর বরাতে এ খবর জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
ভারতের রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই নারী রাষ্ট্রপতি ভবনে কাজ করতেন। নভেল করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর তাকে চিকিৎসার জন্য বিড়লা মন্দির কোভিড-১৯ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ওই নারীর মেয়েকেও নভেল করোনাভাইরাস টেস্ট করানো হয়েছে কিন্তু সে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়নি।
বিশ্বমহামারি কোভিড-১৯ এ মঙ্গলবার (২১ এপ্রিল) পর্যন্ত ভারতে মোট আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৬৫৮ জন, মৃত্যু হয়েছে ৫৯২ জনের এবং চিকিৎসা নিয়ে নিয়মিত জীবনে ফিরে গেছেন ৩২৭৩ জন।
Related News
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More
ইয়েমেনে অস্ত্রবাহী বিমান বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিকRead More



Comments are Closed