সঞ্চয় অফিস খোলা থাকবে প্রতি বৃহস্পতিবার
বৈশাখী নিউজ ডেস্ক : অনলাইনের মাধ্যমে সঞ্চয়পত্র কিনেও মুনাফা পাচ্ছিলেন না যেসব গ্রাহকরা তাদের স্বার্থে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অফিসগুলো সীমিত পরিসরে খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশব্যাপী এই অফিস প্রতি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত খোলা থাকবে। বুধবার (১৫ এপ্রিল) সঞ্চয় অধিদপ্তর এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
তবে যারা আগের নিয়মে কাগজে-কলমে (ম্যানুয়াল) সঞ্চয়পত্র কিনেছিলেন, আদেশে তাদের মুনাফার বিষয়ে কিছু বলা হয়নি।
বিভাগীয় ও জেলা অফিসগুলোকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে এখন সাধারণ ছুটি চলছে। তারপরও জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতাধীন সব জেলা সঞ্চয় ব্যুরো ও জাতীয় সঞ্চয় বিশেষ ব্যুরোগুলো প্রতি বৃহস্পতিবার তিন ঘণ্টার জন্য খোলা রাখা হবে। শুধু অনলাইনের মাধ্যমে বিক্রি করা সঞ্চয়পত্রের মুনাফাবিষয়ক কাজে খোলা রাখা হবে এ অফিসগুলো।
এতে আরো বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় এর আগে ছুটির বিষয়ে যে নির্দেশনা দিয়েছে, তা অনুসরণ করে অফিসে আসা-যাওয়া করতে হবে এবং অফিসে অবস্থান করতে হবে। এ সময় তাদের সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থাও নিতে হবে। জাতীয় সঞ্চয়ের বিভাগীয় কার্যালয়গুলোর উপ-পরিচালকরা বিষয়গুলো তদারক করবেন। দায়িত্ব পালনকালে যাতায়াতের সময় কর্মচারীদের পরিচয়পত্র ও এই আদেশের কপি সঙ্গে রাখতে হবে।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed