শিল্প এলাকায় ব্যাংক খোলা রাখার নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক : তৈরি পোশাকসহ শিল্প-কারখানায় শ্রমিকদের বেতন ভাতা দিতে শিল্প এলাকায় তফসিলি ব্যাংকগুলোর সব শাখা সীমিত আকারে চালু রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক থেকে এমন নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে।
ওই নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব ব্যাংকের অনলাইন সুবিধা নেই তাদের সব শাখা খোলা রাখতে হবে। পাশাপাশি জেলা সদরে অন্তত একটি শাখা খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া এটিএম ও কার্ডভিত্তিক লেনদেন সার্বক্ষণিক চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের ওই নির্দেশনায় আরও বলা হয়েছে, তফসিলি ব্যাংকগুলো সীমিত আকারে আগামী ১৯ এপ্রিল থেকে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রাহক লেনদেন করবে। তবে ব্যাংক খোলা থাকবে দুপুর ২টা পর্যন্ত।
Related News
দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: টানা তিন দফা লম্বা লাফের পর এবার দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এবারেরRead More
দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিRead More



Comments are Closed