দেশে করোনায় আরো ৪ জনের মৃত্যু, শনাক্ত ২১৯
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এছাড়া এসময়ে দেশে নতুন করে আরো ২১৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়াল ১২৩১ জনে।
মন্ত্রী জানান, গত ২৪ ঘণ্টায় দেশব্যাপী ১৭৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ২১৯ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ১২৩১ জন। এছাড়া মোট ৪৯ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন বলে তিনি জানান।
স্বাস্থ্যমন্ত্রী সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে বলেন, ঘরে থাকুন, সুস্থ থাকুন। নিজে বাঁচুন, অন্যকে বাঁচান।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা জানান, মৃত চারজনের মধ্যে নারী একজন, তিনজন পুরুষ।
গেল ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর মাসের শেষের দিক থেকে দেশে অঘোষিত লকডাউন চলছে। এই সিদ্ধান্তের পরও করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছেই। তবে পরিস্থিতি মোকাবিলায় সরকার এরইমধ্যে নানা পদক্ষেপও নিয়েছে।
প্রাণঘাতী করোনাভাইরাসে বুধবার দুপুর পর্যন্ত বিশ্বব্যাপী ২০ লাখ ১৩৪ জন মানুষ আক্রান্ত হয়েছেন। পাশাপাশি এ ভাইরাসে মৃতের সংখ্যা বিশ্বে ১ লাখ ২৬ হাজার ৭৫৭।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে বর্তমানে ১৩ লাখ ৮৮ হাজার ৭৭৭ জন চিকিৎসাধীন এবং ৫১ হাজার ৬০৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৪ লাখ ৮৪ হাজার ৬০০ জন সুস্থ হয়ে উঠেছেন।
করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ কোভিড-১৯ সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এই ভাইরাসের প্রাদুর্ভাবে সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ছয় লাখ। অন্যদিকে ভাইরাসটিতে মারা গেছেন ২৬ হাজারেরও বেশি মানুষ।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed