সিলেটের দিকে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়!
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়। এ বৃষ্টি বলয় সিলেটের জন্য হতে পারে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে আবহাওয়া অধিদপ্তর এ বিষয়টি নিশ্চিত করেছে।
আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্যমতে ২৪ ঘন্টার মধ্যে হতে পারে শক্তিশালী এ বৃষ্টি বলয়। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় শিলা বৃষ্টির আশঙ্কাসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত এটিই হতে যাচ্ছে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী বৃষ্টি বলয়। বিশেষ করে সিলেট বিভাগের জন্য। এর প্রভাবে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টিপাত হবে।
যেহেতু এটি পূর্ণাঙ্গ বৃষ্টি বলয় সুতরাং এই বৃষ্টি বলয়ে কমবেশি দেশের সকল এলাকায় বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে প্রবল কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রপাত হতে পারে। বৃষ্টি বলয় চলাকালীন সময়ে অধিক আক্রান্ত স্থানে আকাশ অধিকাংশ সময় মেঘাচ্ছন্ন থাকবে এবং বাকি এলাকায় রোদ ও মেঘ থাকতে পারে।
জানা যায়, বৃষ্টি বলয় শুরু হবার আগেই দেশের কয়েকটি স্থানে বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী হতে পারে। এই বৃষ্টি বলয়ে শুধুমাত্র সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় একটানা বৃষ্টি হতে পারে।
দেশের অনেক এলাকায় আকাশ পরিষ্কার, হঠাৎ উত্তর পশ্চিমে কালো মেঘ, তারপর দমকা হাওয়া, এরপর বজ্রবৃষ্টি আবার আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed