Main Menu

কাতারে দুর্ঘটনায় কমলগঞ্জের সুমনের মৃত্যু

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কাতারের নতুন শিল্প এলাকার একটি এ্যালুমোনিয়াম কোম্পানির মেশিন দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের তারেকুল ইসলাম সুমন (২৭)।

সোমবার (১৩ এপ্রিল) কাতারের সময় বিকাল ৩টার দিকে কোম্পানির কাজে যোগদানের পর হঠাৎ করে মেশিন দুর্ঘটনায় মর্মান্তিকভাবে সুমনের মৃত্যু হয়। নিহত সুমন মুন্সীবাজার ইউনিয়নের মির্জানগর গ্রামের শওকত আলীর একমাত্র ছেলে।

কাতারে নিযুক্ত বাংলাদেশ দুতাবাসের শ্রম কাউন্সিলর রবিউল ইসলাম জানান, কাতারের সমস্ত আইনী প্রক্রিয়া শেষ করে নিহত সুমনের মৃতদেহ দ্রত দেশে তার পরিবারের কাছে পাঠানো হবে।

এদিকে মর্মান্তিক মেশিন দুর্ঘটনায় তারেকুল ইসলাম সুমন নিহত হওয়ার সংবাদ মঙ্গলবার কমলগঞ্জের গ্রামের বাড়িতে পৌছলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। একমাত্র ছেলেকে হারিয়ে সুমনের মা-বাবা ও ২ বোন পাগলপ্রায়।

কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল ও সুমনের ঘনিষ্ট বন্ধু বিক্রমকলস গ্রামের পার্থ পাল বলেন, মুন্সীবাজার ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম সুমন খুব ভালো ছেলে ছিল। ছোটবেলা থেকেই ওর সাথে পরিচয়। রাজনীতিতেও ভালো সুনাম ছিল তাঁর।

কাতারে কমলগঞ্জের ছাত্রলীগ নেতা সুমনের অকাল মৃত্যুতে কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সকল নেতাকর্মী ও এলাকাবাসী গভীর শোকাহত।

Share





Related News

Comments are Closed