যুক্তরাষ্ট্রে করোনায় ১৪০ বাংলাদেশির মৃত্যু
প্রবাস ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ১৪০ জন বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। এর মধ্যে গতকাল সোমবার নিউইয়র্ক স্থানীয় সময় রাত ১১টা পর্যন্ত সবশেষ ৫ দিনেই ৪৯ জন বাংলাদেশি মারা গেছেন দেশটিতে।
যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা গণমাধ্যমগুলোর খবরে এসব তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে এখন পর্যন্ত যত বাংলাদেশির মৃত্যু হয়েছে এর মধ্যে নিউইয়র্কে ৯০ শতাংশ মারা গেছেন। বাকিরা নিউজার্সি ও মিশিগানসহ অন্যান্য রাজ্যে।
তবে যুক্তরাষ্ট্রের জন্য কিছুটা সুসংবাদ হচ্ছে, গত দুদিনের করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা কমেছে। বিশেষ করে বাংলাদেশিদের মধ্যে আক্রান্তের সংখ্যাও কমতে শুরু করেছে।
এছাড়াও আক্রান্তদের মধ্যে অনেকেই সুস্থ হতে শুরু করে করেছেন। যাদের অবস্থা আশঙ্কাজনক ছিল, যাদের ভেন্টিলেশন ও অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল তারাও এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
এ ব্যাপারে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা তেমন কমছে না, তবে গত দুদিন ধরে মৃত্যুর সংখ্যা কমেছে। ধারণা করা হচ্ছে, এখন পরিস্থিতি হয়তো ভালোর দিকে যাবে।
করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায়ই বিশ্বজুড়ে ৫ হাজার ৪২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৬১৮ জন। বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ২৩ হাজার ৮৪৮ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৭১ হাজার ৫৯১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৪ লাখ ৪৪ হাজার ৬৩৬ জন।
এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। দেশটিতে মারা গেছে ২৩ হাজার ৭৩৯ জন। মোট আক্রান্ত হয়েছে ৫ লাখ ৮৬ হাজার ৯৪১ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৬৪১ জন।
এছাড়া ইতালিতে ২০ হাজার ৪৬৫, স্পেনে ১৭ হাজার ৬২৮, ফ্রান্সে ১৪ হাজার ৯৬৭, যুক্তরাজ্যে ১১ হাজার ৩২৯, ইরানে চার হাজার ৫৮৫, বেলজিয়ামে তিন হাজার ৯০৩, চীনে তিন হাজার ৩৪১, জার্মানিতে তিন হাজার ২০০, নেদারল্যান্ডসে দুই হাজার ৮২৩ ও ব্রাজিলে ১ হাজার ৩৫৫ জনের মৃত্যু হয়েছে।
বাংলাদেশে মঙ্গলবার পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৬ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ১০১২ জন।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed