Main Menu

নরসিংদীতে একদিনে ১৬ করোনা রোগী শনাক্ত

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে এক দিনেই করোনাভাইরাসে আক্রান্ত সাংবাদিকসহ ১৬ রোগী শনাক্ত হয়েছেন।

এ নিয়ে জেলায় মোট ২১ জন করোনা রোগী শনাক্ত হলেন। তাদের মধ্যে বর্তমানে একজন সুস্থ হয়ে উঠেছেন।

সোমবার (১৩ এপ্রিল) অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস জানান, রবিবার নরসিংদী থেকে করোনাভাইরাসের উপসর্গ থাকা সন্দেহভাজন ২৮ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। সোমবার প্রাপ্ত ফলে ১৬ জনের করোনা পজেটিভ আসে।

তাদের মধ্যে একজন চিকিৎসকসহ সাতজন সিভিল সার্জন অফিসের, একজন সদর উপজেলা স্যানিটাইজার অফিসার ও একজন সাংবাদিক আছেন।

Share





Related News

Comments are Closed