নারায়ণগঞ্জে করোনায় নারীসহ ২ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের হটস্পট হিসেবে পরিচিত নারায়ণগঞ্জে প্রাণঘাতি ভাইরাসে আক্রান্ত হয়ে নারীসহ আরও ২ জন মারা গেছেন। একদিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন ২২ জন। জেলায় রবিবার পর্যন্ত মোট ১০৭ জন আক্রান্ত হয়েছেন।
এর মধ্যে রবিবার দুপুরে মারা যান ফতুল্লার দেওভোগ এলাকার মনির হোসেন (৬৫) এবং রাতে মারা যান ফতুল্লার পূর্ব ইসদাইর এলাকার রহিমা বেগম (৫০)। দুজনই রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা।
তিনি জানান, মনির হোসেনকে অসুস্থ অবস্থায় গত ৯ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে স্থানান্তর করলে নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে। রবিবার দুপুরে তিনি মারা যান। এখন তার পরিবারের অন্য সদস্যদেরও টেস্টের ব্যবস্থা করা হবে।
প্যানেল মেয়র আফসানা জানান, এছাড়া করোনা আক্রান্ত হয়ে রবিবার রাতে ফতুল্লার পূর্ব ইসদাইর এলাকার সুলতান মিয়ার স্ত্রী রহিমা বেগম (৫০) মারা যান।
রহিমা বেগমের মেঝো ছেলে রিপন জানিয়েছেন, গত শনিবার হঠাৎ করেই তার মায়ের প্রেসার ও ডায়াবেটিস বেড়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে স্থানান্তর করলে রবিবার রাতে তিনি মারা যান। পরে নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে।
রহিমা বেগমের বাড়িতে তিন ছেলে, স্বামী ও ভাড়াটিয়াসহ ১১ জন সদস্য রয়েছেন। সোমবার সকালে তাদের সবার নমুনা সংগ্রহের কথা রয়েছে বলেও জানিয়েছেন প্যানেল মেয়র আফসানা।
এদিকে লাশ পরিবারের কাছে হস্তান্তর না করে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেরাই লাশ দাফন করবে বলে জানিয়েছে।
ওই দুই পরিবারের সদস্য ও তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নজরে রাখা হচ্ছে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
Related News
ঢাকার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে মিনিটের ব্যবধানে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতেRead More
ঢাকার মিরপুরে যাত্রীবাহী দুই বাসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরে খুব প্রায় একই সময়ে (মিনিটের ব্যবধানে) দুইটি যাত্রীবাহী বাসে আগুন লাগারRead More



Comments are Closed