Main Menu

করোনা পরীক্ষা করতে পারবে ৪ বিশ্ববিদ্যালয়

বৈশাখী নিউজ ডেস্ক: হাসপাতালগুলোর পাশাপাশি দেশের ৪টি পাবলিক বিশ্ববিদ্যালয় তাদের গবেষণাগারে পিসিআর মেশিন বসিয়ে নতুন করোনাভাইরাস ‘কোভিড-১৯’ পরীক্ষা করতে পারবে। এজন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিশ্ববিদ্যালয়গুলো হলো: ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষামূলক ও প্রয়োজনীয় ব্যবস্থা শেষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো করোনা পরীক্ষা করতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকার এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।

এরআগে, শাবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ তাদেরকে সক্ষমতা কাজে লাগানোর মাধ্যমে কোভিড-১৯ রোগের পরীক্ষা করার আগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছিলেন, করোনা শনাক্তকরণে সহযোগিতার মধ্য দিয়ে এ মহামারী প্রতিরোধে কাজ করতে চাই আমরা। আমাদের দক্ষ জনবল রয়েছে। এক্ষেত্রে আমাদের কিছু লজিস্টিক সাপোর্ট প্রয়োজন।

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষকরা এ ভাইরাস শনাক্তের জন্য প্রস্তুত বলে জানান উপাচার্য।

ওইসময় বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. শামসুল হক প্রধান বলেন, আমাদের ল্যাবরেটরিতে করোনাভাইরাস শনাক্তকরণের জন্য প্রয়োজনীয় কিছু যন্ত্রপাতি ও রাসায়নিক দ্রব্যাদি রয়েছে। তবে করোনা শনাক্তে এস কো বায়োসেপটিক্যাল প্লাস টু মেশিন, কিটসহ আরও কিছু জিনিসের প্রয়োজন, যা আমাদের নেই। এই জিনিসগুলো দিলে আমরা আমাদের দক্ষ লোকবলের মাধ্যমে করোনা শনাক্তকরণ পরীক্ষা করতে পারবো।

Share





Related News

Comments are Closed