চট্টগ্রামে করোনায় প্রথম মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজে (বিআইটিআইডি) আজ শনিবার নতুন যে তিনজন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন তাদের একজন মারা গেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে এটিই প্রথম মৃত্যু।
শনিবার (১১ এপ্রিল) রাত ৯ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে আলম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘করোনা আক্রান্ত এই ব্যক্তি দুই থেকে তিনদিন আগে মারা গেছেন। এরপর করোনা সন্দেহে তার নমুনা পরীক্ষা করা হয়। আজ বাংলাদেশ ইনস্টিটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজে (বিআইটিআইডি) নতুন পরীক্ষায় তার রিপোর্ট করোনা পজেটিভ এসেছে।’
তিনি আরও বলেন, ‘বৃদ্ধের বাড়িটি লকডাউন করা হবে। পরে মরদেহ যারা গোসল করিয়েছেন ও কবর দিয়েছেন তাদের শনাক্ত করে কোয়ারেন্টিন বাস্তবায়ন করা হবে।’
Related News
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More



Comments are Closed