আরআর মেডিকেলে চিকিৎসাসেবায় হটলাইন চালু
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের চলমান পরিস্থিতিতেও জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্বাভাবিক চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।
করোনা ভাইরাস রোগ সংক্রমণ প্রতিরোধকল্পে এই হাসপাতালে কর্মরত চিকিৎসকসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের মাঝে নিজস্ব উদ্যোগে পিপিই প্রদান করা হয়েছে।
ফলে চিকিৎসকসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীবৃন্দ নিজেরা সুরক্ষা থেকে আগত রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করতে সক্ষম হচ্ছেন। এছাড়া জ্বর, হাঁচি-কাশিসহ আগত রোগীদের জন্য পৃথক ফ্লু-কর্ণার স্থাপনের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
রোগী ও দর্শনার্থীদের হাত ধোয়ার জন্য হাসপাতালের কয়েকটি স্থানে সাবান-পানির ব্যবস্থা, বিশুদ্ধ করণের জন্য হ্যান্ড-স্যানিটাইজার এবং জীবানু নাশক স্প্রে’র ব্যবস্থা রয়েছে।
রোগীদের সুবিধার্থে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে হটলাইন নম্বর ০১৭৫২৬৩৬৩০১, ০১৭২২২৫৫২৩৩ চালু করা হয়েছে। রোগীরা প্রয়োজনে উক্ত নম্বর সমূহে কল করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ গ্রহণ করতে পারবেন।
Related News
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৪৯
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে।Read More
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬৭৪
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাRead More



Comments are Closed