Main Menu

জৈন্তাপুরে প্রস্তুত ১০ শয্যার আইসোলেশন ইউনিট

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে করোনা ভাইরাস সনাক্তের জন্য ৩ জনের নমুনা সংগ্রহ করে সিলেটে পাঠানো হয়েছে। এ পর্যন্ত হোম-কোয়ারেন্টাইনে থাকা প্রায় ৩শ জনের ১৪ দিন পূর্ণ হওয়ায় তারা আশংকামুক্ত।

এদিকে কনোনায় আক্রান্তদের চিকিৎসায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ শয্যার আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।

প্রানঘাতি ভাইরাস করোনা সংত্রুমন রোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দ্রুত নমুনা সংগ্রহ ও পরীক্ষার অংশ হিসেবে ৮ এপ্রিল বুধবার সকালে করোনা ভাইরাস সনাক্তকরণের জন্য জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২ জনের নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে ৬ এপ্রিল ১ জনের নমুনা পাঠানো হয়, মোট ৩ জনের মধ্যে এক জন গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের বাসিন্দা।

বিদেশ ফেরত যে কেউ হউক ১৪ দিন বাধ্যতামূলক হোম-কোয়ারেন্টাইনে থাকতে হবে। এমন নির্দেশনায় জৈন্তাপুর উপজেলায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৩শ লোক বিভিন্ন মেয়াদে নিজ নিজ বাসা-বাড়ীতে হোম-কোয়ারেন্টাইন করে অবস্থানরত ছিল। তৎসময় থেকে ইতোপূর্বে উপজেলা প্রশাসন, জৈন্তাপুর মডেল থানা পুলিশ জনপ্রতিনিধিগণ নিয়মিত এসকল মানুষের তদারকি করেছেন। বুধবার পর্যন্ত এদের প্রত্যেকেরই ১৪ দিনের অধিক সময় পেরিয়ে গেছে, এতে সবাই শংকামুক্ত বলা চলে।

এদিকে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন মসজিদে অবস্থারত দেশের বিভিন্ন স্থান থেকে আগত তাবলিগ জামায়াতের মুসল্লিদের পুলিশ প্রশাসনের সহযোগিতায় একত্রিত করে ৭ এপ্রিল মঙ্গলবার রাত ১০টায় ২টি বাসে করে বিদায় জানান।

করোনা আত্রুান্ত রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে জৈন্তাপুর উপজেলার ৫০ শয্যা স্বাস্থ্যকপ্লেস্কের নতুন ভবনের ৩য় তলায় ১০ শয্যা বিশিষ্ট একটি আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। এতে ৭টি অক্সিজেন এবং ১৫০টি পিপি সহ ৪ জন স্বাস্থ্য কর্মী সার্বক্ষনিক নিয়োজিত রয়েছেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আমিনুল হক সরকার জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দশনা অনুযায়ী আমরা করোনা ভাইরাসের যাবতীয় উপসর্গ নির্ণয়ের মাধ্যমে নমুনা সংগ্রহ করছি। এ পর্যন্ত জৈন্তাপুর উপজেলা থেকে যে ৩জনের নমুনা পাঠানো হয়েছে তাদের কোন ফলাফল আমাদের হাতে আসেনি। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা বাস্তবায়নে আমরা সার্বক্ষনিক প্রস্তুত রয়েছি।

Share





Related News

Comments are Closed