বার্মিংহামে করোনায় বিশ্বনাথের একজনের মৃত্যু
প্রবাস ডেস্ক: ইংল্যান্ডের বার্মিংহাম শহরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেটের বিশ্বনাথের এক ব্যক্তি। তার নাম গোলাম রব্বানী। তিনি বার্মিংহামের একটি হাসপাতালে বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে মৃত্যুরবণ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বন্ধু সৈয়দ মবনু।
জানা গেছে, সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি গ্রামের সন্তান গোলাম রব্বানী সপরিবারে ইংল্যান্ডের বার্মিংহাম শহরে বসবাস করতেন। সম্প্রতি তিনি প্রাণঘাতি করোনায় আক্রান্ত হলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানেই গত কয়েকদিন চিকিৎসাধিন ছিলেন। বুধবার তার শারিরীক অবস্থার অবনতি হয় এবং বাংলাদেশ সময় রাত ৮টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৫৫ বছর।
Related News
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More



Comments are Closed