সিলেটে করোনা আক্রান্ত চিকিৎসককে ঢাকায় প্রেরন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত চিকিৎসককে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে একটি আইসিইউ অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নিয়ে যান তার স্বজনা। এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডাক্তার হোসাইন।
এর আগে মঙ্গলবার রাত ১১ টার দিকে তার শ্বাস-প্রশ্বাসে সমস্যা হলে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর চিকিৎসকরা তাকে আইসিইউতে নেন। পরে রাত ১২ টার দিকে অবস্থার উন্নতি হলে তাকে কেবিনে নিয়ে আসা হয়েছিলো।
বুধবার দুপুরে তার আরেক দফা শ্বাস-প্রশ্বাসের সমস্যা হয়। এরপর সিলেটের ডাক্তাররা সিদ্বান্ত নেন উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার কুর্মিটোলার হাসপাতালে প্রেরন করার জন্য।
এরআগে মঙ্গলবার সন্ধ্যায় আক্রান্ত সিলেটের এই চিকিৎসকের শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছিলেন সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল।
প্রসঙ্গত, গত রোববার (৫ এপ্রিল) সিলেটে করোনাভাইরাসে (কোভিড-১৯) প্রথম আক্রান্ত হিসেবে এই চিকিৎসককে সনাক্ত করা হয়। সেদিন রাতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর বরাত দিয়ে ওই রোগীর কোভিড-১৯ পজিটিভ পাওয়ার তথ্য জানান সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল।
তখন তিনি জানান, আক্রান্ত চিকিৎসক বেশ কিছুদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। ৪ এপ্রিল শনিবার তার রক্তের নমুনা ঢাকায় প্রেরণ করলে ৫ এপ্রিল রোববার বিকেলে রিপোর্ট পজিটিভ আসার কথা জানানো হয়। তবে ওই রোগীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয় বলেও সে সময় জানান সিভিল সার্জন।
এদিকে সিভিল সার্জন সূত্রে জানা যায়, সিলেটে করোনায় আক্রান্ত হওয়া সেই চিকিৎসক রোগীর সংস্পর্শে এসেই সংক্রমিত হন।
উল্লেখ্য গত রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় সিলেটে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ওই চিকিৎসক। এরপর নিজের ইচ্ছে অনুযায়ী তিনি নিজ বাসাতেই আইসোলেশনে ছিলেন। তিনি নগরীর হাউজিং এস্টেট আবাসিক এলাকার বাসিন্দা।
Related News
সিলেট নগরীতে রিক্সা চালকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে শিবলু আহমেদ খান (৩৫) নামেরRead More
বিদ্যুৎ-গ্যাস সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান, নিত্যপণ্যের দাম কমানো ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশেরRead More



Comments are Closed