করোনায় স্পেনে আরও এক বাংলাদেশীর মৃত্যু
প্রবাস ডেস্ক: কভিড-১৯ এ আক্রান্ত হয়ে বার্সেলোনার সান্তাকলমায় আব্দুস শহীদ (৫৭) নামে এক বাংলাদেশী মৃত্যুবরণ করেছেন। রাজধানী মাদ্রিদের পর কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনায় এই প্রথম করোনাভাইরাসে কোন বাংলাদেশী মৃত্যুবরণ করলো। এই নিয়ে স্পেনে মোট ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে, তিনি করোনায় আক্রান্ত হয়ে গত ১৬ দিন যাবত মাতারো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
করোনাভাইরাসে আক্রান্ত থাকার কারণে পরিবারের কেউ তার কাছে যেতে পারেনি এবং দেখাশোনা করতে পারেনি। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ৬ এপ্রিল সোমবার ফোন দিয়ে স্থানীয় সময় দুপুর ১২টায় তিনি মৃত্যুবরণ করেছেন বলে পরিবারকে জানান।
বর্তমানে তার মরদেহ মাতারো হাসপাতালে সংরক্ষিত আছে। আব্দুস শহীদের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলায়। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে, ২ ছেলে ও পরিবার রেখে যান।
তার পরিবার জানায়, তিনি হৃদরোগসহ ডায়াবেটিসে ভুগছিলেন। স্পেনে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরুর দিকে তার শরীরে প্রাথমিক লক্ষণ দেখা দেয়। পরে হাপাতালে গেলে তাকে ডাক্তার পর্যবেক্ষণে রাখেন এবং এ সময় রক্ত পরীক্ষায় কভিড-১৯ ধরা পড়ে। এর মধ্যে তার অবস্থা অবনতির দিকে যায় এবং হাসপাতালে ভর্তির ১৬ দিন পর তিনি মৃত্যুবরণ করেন।
Related News
মরিশাসে দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির
বৈশাখী নিউজ ডেস্ক: মরিশাসে কর্মস্থলে মর্মান্তিক এক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। কনটেইনার থেকেRead More
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী ৪ বাংলাদেশি
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন অঙ্গরাজ্যের আইনসভায় জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত চার রাজনীতিক।Read More



Comments are Closed