কানাইঘাটে নিজ দোকানে ব্যবসায়ী ছুরিকাহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাট বাজারে ছুরিকাঘাতে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ৮ টার দিকে নিজ দোকানে ছুরিকাহত হন তিনি। আহত ব্যবসায়ীর নাম কামাল উদ্দিন। তিনি উপজেলার সদর ইউনিয়নের নিজ চাউরা দক্ষিণ গ্রামের আব্দুল হকের পুত্র।
জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে তার নিজ দোকানে একা পেয়ে কানাইঘাট পৌরসভার ডালাইচর গ্রামের লাল মিয়ার পুত্র সেবুল আহমদ ধারালো ছুরি দিয়ে কামালের বুকে আঘাত করে। এ সময় কামালের চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এসে হামলাকারী সেবুল আহমদ জীবনকে ধারালো ছুরিসহ আটক করে কানাইঘাট থানা পুলিশের হাতে তুলে দেয়।
এদিকে আহত কামাল উদ্দিনকে স্থানীয় লোকজন দ্রুত কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে কি কারণে এ হামলা হয়েছে এ বিষয়ে কিছুই জানা যায়নি।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম বলেন, কানাইঘাট বাজারে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতের দায়ে এক যুবককে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউ কোন অভিযোগ নিয়ে আসেনি বলে জানান তিনি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed