Main Menu

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত

বৈশাখী নিউজ ডেস্ক: শিক্ষা প্রতিষ্ঠানের ছুটিও সরকার ঘোষিত সাধারণ ছুটির আওতাভুক্ত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন। সে হিসাবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি গণনা করা হবে বলে জানিয়েছেন তারা।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি আগামী ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটিও সাধারণ ছুটির মধ্যে পড়বে।

বাংলাদেশে গত ৮ মার্চ হতে রোববার (৫ এপ্রিল) পর্যন্ত করোনা ভাইরাসে মোট মৃত্যু ৯ জন এবং মোট সংক্রমণ হয়েছেন ৮৮ জন। গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু ও নতুন ১৮ জন আক্রান্ত হয়েছেন।

এর আগে সাধারণ ছুটি ২৬ মার্চ হতে ৪ এপ্রিল এবং পরে ৫-৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল। আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি ১৮-৩১ মার্চ এবং পরে ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটিও ১৪ এপ্রিল পর্যন্ত। তবে স্থগিত থাকা এইচএসসি পরীক্ষা নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।

Share





Related News

Comments are Closed