সারীঘাটে দারিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের সারীঘাট এলাকার কয়েকটি গ্রামের হতদারিদ্র অসহায় ঘর বন্ধি মানুষের মধ্যে সারীঘাট যুব সমাজের উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, পিয়াজ, আলু, তৈল, সাবান ও মাস্ক।
শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় সারীঘাট উচ্চ বিদ্যালয় মাঠে এসব খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল অাহমদ, নিজপাট ইউনিয়ন পরিষদর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইয়াহিয়া, সারীঘাট যুব সমাজের সেচ্ছাসেবী সিরাজুল ইসলাম, আব্দুস শুকুর, মোঃ ফারুক আহমদ আজাদ, বিজেন চন্দ্র দেব, আবু তাহের, গোপেশ চন্দ্র দেব, রিন্টু চন্দ্র পাল, আবুল হোসেন, জমির, আলী আকবর, হাবিবুর রহমান, মোশাহিদ আলী, সুশেন চন্দ্র দেব, মোতাহের হোসেন, প্রমুখ ৷
এসময় তারা সারীঘাট যুব সমাজের মত সকলকে মানবতার কল্যাণে এগিয়ে অাসার অাহব্বান জানান ৷
Related News
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More



Comments are Closed