Main Menu

করোনায় হটলাইন চালু করলো নর্থ ইস্ট হাসপাতাল

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে করোনা সংক্রান্ত সেবা প্রদানে হটলাইন সেবা চালু করলো নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল।

বুধবার (২৫ মার্চ) থেকে এ ব্যবস্থা চালু করে হাসপাতালটি। করোনা ভাইরাস প্রতিরোধে সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে এমন ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানান নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল’র ইউরোলজি বিভাগে কর্মরত জৈনক ডাক্তার।

হাসপাতালে করোনা সংক্রান্ত সেবা প্রদানে হটলাইন নাম্বার হিসেবে ইমারজেন্সি- ০১৭৯৪৪৪৮৯০৮ এবং রিসিপশন- ০১৭৯৪৪৪৮৯০৬ এই দু’টি নাম্বারে সার্বক্ষণিক যোগাযোগ করা যাবে।

Share





Related News

Comments are Closed