সুরক্ষা নিশ্চিত না করে মসজিদে যাবেন না: ইফা
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের মসজিদগুলোতে জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ ও জুমার নামাজ নিয়ে বিভ্রান্তকর সিদ্ধান্ত দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।
বুধবার (২৫ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে ইফা জানায়, করোনার সংক্রমণ রোধে মসজিদগুলোয় জুমা ও জামাতে মুসল্লিদের অংশগ্রহণ সীমিত রাখতে হবে। মসজিদ বন্ধ থাকবে না, তবে করোনা সংক্রমণ থেকে সুরক্ষা নিশ্চিত না করে কেউ মসজিদে আসবেন না। তবে কোন প্রক্রিয়ায় মসজিদে নামাজের জামাতে মুসল্লি সীমিত রাখতে হবে তার কোনও সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়নি।
একইসঙ্গে করোনা সংক্রমণ থেকে সুরক্ষা নিশ্চিত না হয়ে মসজিদে আসা যাবে না। তবে কীভাবে সুরক্ষা নিশ্চিত করে মুসল্লিরা মসজিদে যাবেন সে বিষয়ে নির্দিষ্ট কোনও পরামর্শ নেই।
এ বিষয়ে জানতে বুধবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদকে একাধিকবার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (২৪ মার্চ) আলেমদের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয় ইফার সংবাদ বিজ্ঞপ্তিতে।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed