করোনায় নিউইয়র্কে চার বাংলাদেশির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক : নিউইয়র্কে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২৪ মার্চ) দুজন নারী ও দুজন পুরুষ মারা গেছেন। এলমাস্ট হাসপাতালে মারা গেছেন একজন পুরুষ (৬০) এবং দুজন নারী, তাদের বয়স যথাক্রমে (৭০) ও (৪২)। প্লেইনভিউ হাসপাতালে আরও একজন পুরুষ (৫৭) মারা যান। এ নিয়ে নিউইয়র্কে করোনাভাইরাসে মোট আটজন বাংলাদেশি মারা গেলেন।
হাসপাতাল কর্তৃপক্ষের নিউম্যান রিসোর্স এ তথ্য নিশ্চিত করেছে।
বোর্ড অব ইলেকশনের সদস্য মাজেদা আক্তার বলেন, মেয়র অফিস থেকে আমাদের জানানো হয়েছে আক্রান্তদের বেশিরভাগই ট্যাক্সিচালক এবং ডেলিভারি কাজে নিয়োজিত ছিলেন। তাদের মাধ্যমে পরিবারের সদস্যরাও আক্রান্ত হন।
তিনি আরও বলেন, আমরা যারা বাংলাদেশি কমিউনিটির উন্নয়নের জন্য কাজ করি- তাদের মেয়র অফিস থেকে জানানো হয়েছে বাংলাদেশি মানুষের মৃত্যু সংবাদগুলো। আরও বলা হয়েছে, যেনো আমরা বাংলাদেশিদের এই ভাইরাস সম্পর্কে সতর্ক করি। বাইরে অযথা ঘোরাফেরা না করার জন্য অনুরোধ করা হয়েছে সবাইকে।
এর আগে যুক্তরাষ্ট্রে গত ২৩ মার্চ মারা গেছেন ৩৮ বছরের আমিনা ইন্দ্রালিব তৃষা এবং ৬৯ বছরের মোহাম্মদ ইসমত।
তার আগের সপ্তাহে মারা গেছেন মোতাহের হোসেন ও মোহাম্মদ আলী নামের দুজন বাংলাদেশি।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed