সুনামগঞ্জের ৩টি শুল্ক ষ্টেশনে কয়লা রপ্তানি স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: নভেল করোনাভাইরাসের কারণে ভারতের মেঘালয় রাজ্য থেকে সুনামগঞ্জের তিনটি শুল্ক ষ্টেশন দিয়ে কয়লা ও চুনাপাথর রপ্তানি কার্যক্রম স্থগিত করা হয়েছে।
ভারতের মেঘালয় রাজ্যে থাকা কয়লা চুনাপাথর রপ্তানিকারক সংগঠন বাগলী এক্সপোটার্স এ্যাসোসিয়েশন এমন সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে।
রোববার (২২ মার্চ) সকালে সুনামগঞ্জের তাহিরপুরের বড়ছড়া শুল্ক ষ্টেশনের রাজস্ব কর্মকর্তাকে ওই বিষয়টি জানিয়ে ভারতীয় এক্সপোটার্স এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক জরুরী ই-মেইলের মাধ্যমে রপ্তানি কার্যক্রম আপাতত স্থগিতের বিষয়টি জানিয়ে দেয়া হয়।
তাহিরপুরের বড়ছড়া শুল্ক ষ্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, ভারতের মেঘালয় রাজ্যের ‘বাগলী এক্সপোটার্স এ্যাসোসিয়েশন’ সাউথ ওয়েস্ট খাসি হিলস নেতৃবৃন্দ রোববার সকালে এক জরুরী ই-মেইলে করোনাভাইরাসের প্রভাবের কারণ দেখিয়ে তাহিরপুরের বড়ছড়া, চারাগাঁও, বাগলী এ তিনটি শুল্ক ষ্টেশন দিয়ে কয়লা-চুনাপাথর রপ্তানি কার্যক্রম আপাতত স্থগিত রাখার বিষয়টি আমাদেরকে অবহিত করেছেন।
তিনি আরও বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় ঝুঁকি এড়াতে ২৩ মার্চ থেকে ৩১ মার্চ টানা ৯দিন ওই তিন শুল্ক ষ্টেশন দিয়ে ভারতীয় রপ্তানিকারকগণ আপাতত কয়লা ও চুনাপাথর রপ্তানি কার্যক্রম স্থগিত করেছেন।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed