হবিগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত
হবিগঞ্জ প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের ৪ জন। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত রোমান আহমদ (২২) সুতাং এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, লিয়াকত আলী জানান- নুরপুর থেকে সিএনজি অটোরিকশাযোগে একই পরিবারের ৫ সদস্য হবিগঞ্জ শহরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে নুরপুর এলাকায় পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।
এ ঘটনায় আহত হন আরও চারজন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ারসার্ভিস স্টেশনের কর্মীরা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ হাসাতালের মর্গে প্রেরণ করা হয়।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed