প্রাথমিক বিদ্যালয়ে মুজিববর্ষের কর্মসূচি স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে আগামীকাল মঙ্গলবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেসব কর্মসূচি হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা চিঠি পাঠের অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
কিন্তু করোনা ভাইরাসের কারণে ৩১ মার্চ পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করায় এ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
তবে তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর লেখা চিঠিটি শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে।
এর আগে মন্ত্রিসভা আজকের পর থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয়। শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান।
এ সময় কোচিং সেন্টারও অবশ্যই বন্ধ থাকবে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ছুটির সময় শিক্ষার্থীরা বাড়িতে থাকবে।
Related News
এইচএসসিতে অকৃতকার্যরা ১-২ মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী একRead More
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More



Comments are Closed