শাহ আরেফিন (র.) ওরস ও বারুণী মেলা বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে শাহ আরেফিন (রহ.) ওরস উদযাপন ও পণতীর্থ স্নান উপলক্ষে বারুণী মেলা বন্ধ ঘোষণা করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন।
সোমবার (১৬ মার্চ) সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশেষ সভায় সকলের সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. এমরান হোসেন সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ২৮-বিজিবি অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী, বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান সফর উদ্দিন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পংকজ দে, ইমাম মোয়াজজিন পরিষদের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন, পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বিমান রায়, বিজয় তালুকদার বিজু, এডভোকেট বিশ্বজিত রায়, বাদাঘাট ইউপির সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন প্রমুখ।
স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. এমরান হোসেন বলেন, করোনাভাইরাস প্রতিরোধে আমরা বিভিন্ন রকমের কার্যক্রম হাতে নিয়েছি। তাই সাধারণ মানুষের লোকসমাগম যেন না হয় সে জন্য এ বছরের জন্য শাহ আরেফিন (রহ.) ওরস ও বারুণী মেলা বন্ধ ঘোষণা করা হয়েছে।
Related News
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জায়গা-জমি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধRead More
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More



Comments are Closed