Main Menu

সিলেটে কিডনি রোগিদের ফ্রি মেডিকেল ক্যাম্প ১২ মার্চ

বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্ব কিডনি দিবস উপলক্ষে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট-এর উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

এই ফ্রি মেডিকেল ক্যাম্প ১২ মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হবে। চলবে ১৫ মার্চ রবিবার পর্যন্ত।

“সুস্থ কিডনি, সর্বত্র সবার জন্য- রোগ নির্ণয় ও প্রতিরোধ” শীর্ষক এ প্রতিপাদ্য নিয়ে এবার ১২ মার্চ বুধবার বিশ্ব কিডনি দিবস পালিত হবে। এ উপলক্ষে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট-এর উদ্যোগে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে, ১২ মার্চ বৃহস্পতিবার সকাল ৯টায় কিডনি ফাউন্ডেশন হাসপাতালের শাহজালাল উপশহরস্থ কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। এদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে। রক্ত ও প্রশ্রাব পরীক্ষা এবং চিকিৎসা পরামর্শ প্রদান করা হবে। বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নিতে আগ্রহীদের কিডনি ফাউন্ডেশন হাসপাতাল, শাহজালাল উপশহর, সিলেট-এ যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।

Share





Related News

Comments are Closed