দেশে করোনায় আক্রান্ত ৩জনের দুজনই সুস্থ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের মধ্যে দুজনই সুস্থ হয়ে উঠেছেন।
বুধবার (১১ মার্চ) রাজধানীর মহাখালীতে করোনাভাইরাস নিয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি বলেন, আক্রান্ত তিনজনের মধ্যে দুজনের নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। পরপর দুটি নেগেটিভ হলে তাদের ছেড়ে দেওয়া হবে।
গত ২৪ ঘণ্টায় আইইডিসিআর-এর হটলাইনে ৩২২৫টি কল এসেছে। এ পর্যন্ত ১৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৪ ঘণ্টায় করা হয়েছে ১০ জনের। কারও নমুনায় করোনাভাইরাস পাওয়া যায়নি।
অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা আরও বলেন, ইতালিতে ভ্রমণ ও জনসমাগম নিষিদ্ধ হওয়া আমাদের জন্য স্বস্তির ব্যাপার। ইতালি লকডাউন। ওখানে আমাদের যারা আছে, তাদের খোঁজ নেওয়া হচ্ছে দূতাবাসের মাধ্যমে। এদিকে চীনে সংক্রমণ কমছে।
Related News
হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে পাশে থাকবে ইরান
বৈশাখী নিউজ ডেস্ক: হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাংলাদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতার আশ্বাসRead More
একনেকে অনুমোদন পেল নতুন ১১ প্রকল্প
বৈশাখী নিউজ ডেস্ক: নতুন ১১ প্রকল্পসহ মোট ১৩টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহীRead More



Comments are Closed