করোনা: হটলাইন নম্বরে বিনামূল্যে কল সুবিধা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের অন্যতম সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক দেশে করোনাভাইরাস প্রতিরোধের ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যে গ্রাহকদেরকে করোনাভাইরাস হটলাইন নম্বরে বিনামূল্যে কলের সুবিধা প্রদান করেছে।
করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে বা এ সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) হটলাইন নম্বরে -০১৪০১১৮৪৫৫১, ০১৪০১১৮৪৫৫৪, ০১৪০১১৮৪৫৫৫, ০১৪০১১৮৪৫৫৬, ০১৪০১১৮৪৫৫৯, ০১৪০১১৮৪৫৬০, ০১৪০১১৮৪৫৬৩, ০১৪০১১৮৪৫৬৮, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১, ০১৯২৭৭১১৭৮৪ ও ০১৯২৭৭১১৭৮৫ সকল বাংলালিংক গ্রাহক পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিনামূল্যে কল করতে পারবেন।
এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত যাত্রীদের আইভিআর ভিত্তিক সার্ভে ব্যবস্থার উন্নয়নে আইইডিসিআরকে সহায়তা করছে বাংলালিংক।
Related News
হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে পাশে থাকবে ইরান
বৈশাখী নিউজ ডেস্ক: হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাংলাদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতার আশ্বাসRead More
একনেকে অনুমোদন পেল নতুন ১১ প্রকল্প
বৈশাখী নিউজ ডেস্ক: নতুন ১১ প্রকল্পসহ মোট ১৩টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহীRead More



Comments are Closed