সিলেটে অটোরিকশার চাপায় চালক নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় এক অটোরিকশার চাপায় আরেক অটোরিকশা চালক নিহত হয়েছে।
সোমবার সকাল ৬টার দিকে মদিনা মার্কেট সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক মওলুদ হোসেন (৩৫) নগরীর বন কলাপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে।
জানা গেছে, সকাল ৬টার দিকে সুনামগঞ্জ থেকে যাত্রী নিয়ে আসা একটি সিএনজি অটোরিকশা মদিনা মার্কেট স্ট্যান্ডের সামনে যাত্রী নামিয়ে নতুন যাত্রী তুলতে চায়। তখন স্ট্যান্ডে থাকা স্থানীয় চালকরা তাকে বাঁধা দেন। তখন তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সুনামগঞ্জের ঐ অটোরিকশা চালক মওলুদ হোসেনের উপর অটোরিকশা তুলে দেন। এতে মাথায় ও শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হন মওলুদ। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ গিয়ে হামলাকারী অটোরিকশা চালক বিশ্বনাথের কাজীরবাজার গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আবু তাহেরকে (২৭) আটক করেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা
আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত চালকের লাশ ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed