Main Menu

জাবিতে জলসিঁড়ির নতুন কমিটি গঠন

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন জলসিঁড়ির ১৫ সদস্য বিশিষ্ট ২০২০-২১ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী অনিন্দিতা বিনতে আনোয়ারকে সাধারণ সম্পাদক এবং অমিত রায়কে যুগ্ম সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) সংগঠনের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আসিফা সুলতানা আশা এ তথ্য নিশ্চিত করেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক ফাইরুজ সাজিদা তাজরিন ও আকাশ মণ্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদ্দাম হোসেন রোহান, অর্থ সম্পাদক মৃত্তিকা দাস, দপ্তর সম্পাদক রনি হায়দার, গ্রন্থাকার সম্পাদক দুর্জয় বসাক।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রাহাতুল ফেরদৌস রাত্রী, মনিরুজ্জামান মনির, এম এস কে শিমুল,জহিরুল ইসমাল জয়।

এছাড়াও কমিটির উপদেষ্টা মণ্ডলীতে আছেন- খালেদ হোসাইন, কামরুজ্জামান মনির, সাকিরা সুলতানা মুক্তা ও তমাল ফারজানা।

প্রসঙ্গত, ‘আমরা শ্রম ও মেধায় বাবুই পাখির মত সৃষ্টিশীল হতে চাই’ শ্লোগানকে ধারণ করে জলসিঁড়ি তার সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এই লক্ষ্যে প্রতি সপ্তাহের রবি, সোম, মঙ্গল ও বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের ৭ নং কক্ষে নিয়মিত কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।

Share





Related News

Comments are Closed