Main Menu

শিক্ষক সৈয়দ আশিক হোসেন অসুস্থ, দোয়া কামনা

বৈশাখী নিউজ ডেস্ক: মানুষ গড়ার এক খ্যতিমান শিক্ষক সৈয়দ আশিক হোসেনের দ্রত সুস্থতায় দোয়া চাইলেন তার পরিবারের লোকজন।

সিলেটের বিশ্বনাথ উপজেলার ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আশিক হোসেন গত ২৮ ফেরুয়ারি স্কুলে শিক্ষাদান শেষ করে তার বাড়িতে এসে রাতে হঠাৎ প্রচন্ড জ্বর আক্রান্ত হয়ে পড়েন। গত ১ মার্চ সিলেটের রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজের পুরুষ মেডিসিন বিভাগের ২য় তলায় ৬৪ নম্বর কেবিনে তাকে ভতি করা হয়েছে। তার জ্বর কমলেও হাই প্রেসার উঠা লামা করছে বলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন।এখানে তিনদিন চিকিৎসার পর তার অবস্থায় উন্নতি হলে তাকে হাসপাতাল থেকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। বাড়িতে যাবার পর আবারো তার অবস্থার অবনিত হলে গত ৫ মার্চ বিশ্বনাথ সদর হাসপাতাল থেকে তাকে সিলেটের জালালাবাদ ক্লিনিকের ৩য় তলার ৩০৫ নং কেবিনে ভর্তি করা হয়েছে। সেখানে হাই প্রেসার উঠা লামা করছে বলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন। তার অবস্থা আশংকাজনক বলে ডাক্তার নিশ্চিত করে বলেন তার হাই প্রেসার উঠানামা করছে দফায় দফায় কখনো নিচে, আবার কখনো উপরে উঠে থাকে। এ অবস্থায় তার চিকিৎসা করছেন ডাক্তারা ।

তার রোগমুক্তি ও দোয়া কামনা করেছেন বিশ্বনাথ উপজেলার প্রধান শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি করুনা ক্লান্তি দাশ, শ্রীমঙ্গল উপজেলার নতুনবাজার এলাকার কেন্দ্রিয় মসজিদের খতিব হাফিজ মাওলানা জামাল উদ্দীন, সৈয়দ আনোয়ার হোসেন মানিক, জাতীয় কাব্যকথা সাহিত্য পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার প্রতিষ্টাতা সভাপতি ও ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি, সৈয়দা নুরুনাহার বেগম, সৈয়দা রহিমা বেগম, ভাটি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক আশিক হোসেন, ৪৭নং আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা সৈয়দা ফাতেমা বেগম, সাংবাদিক হাসান আহমদ,শিশু মিয়া, আলী, এমরান, মাহজাবীন মালিহা সহ প্রমুখ।

Share





Related News

Comments are Closed