Main Menu

সুরমা নদীর নাব্যতা ফিরিয়ে দেওয়ার দাবি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বর্ষায় বন্যা প্রবণ সুরমায় শীতে দেখা দেয় নাব্যতা সংকট। শীত মৌসুমে পরিণত হয় মরাগাঙে। যে নদী দিয়ে চলতো জাহাজ, সেই সুরমায় বাচ্চারা খেলাধুলা করে। নদীতে পলি জমে পরিণত হয়েছে খেলার মাঠে। দিন দিন সুরমা নদীর নাব্যতা হারিয়ে অস্তিত্ব সংকটে পড়েছে। সুরমা নদীর নাব্যতা ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানিয়েছেন নদী পরিব্রাজক দল সিলেটের নেতৃবৃন্দ।

শনিবার (৭ মার্চ) বিকেলে বিকাল ৫টায় সুরমা নদী পরিদর্শন ও পর্যবেক্ষণে গিয়ে নেতৃবৃন্দ এ দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন- নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় সভাপতি মো. মনির হোসেন, নদী পরিব্রাজক দল সিলেটের সভাপতি মো. আদিল হোসেন, সাধারণ সম্পাদক শাহ মো. লোকমান আলী, কেন্দ্রীয় সদস্য মো. ফরিদ উদ্দিন সুহেল, সিলেটের সাংগঠনিক সম্পাদক একে আজাদ ফাহিম, এম. বাবর লষ্কর, মো. মনিরুল ইসলাম, হাবিব উল্লাহ, আদনান সাহা, মাহবুবুর রহমান এরশাদ, মো. শাহীনুল ইসলাম, এমদাদুল হক সুহেল, মো. রুহুল আমিন চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী আশফাকুর রহমান, আব্দুল মুকিত চৌধুরী রেজা, মো. ইমতিয়াজ হোসেন আরাফাত প্রমুখ।

Share





Related News

Comments are Closed