ইবিতে একই সংগঠনের ব্যানারে দুই পক্ষের শ্রদ্ধাঞ্জলি
শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বঙ্গবন্ধু পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয়’র ব্যানারে দুই পক্ষ শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছে বলে জানা গেছে।
শনিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরে ‘বঙ্গবন্ধু পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয়’ নামে প্রফেসর ড. রুহুল কে এম সালেহ ও ড. মোস্তফা জামাল হ্যাপি’র নেতৃত্বে বঙ্গবন্ধু মুর্যালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
পরে একই সংগঠনের নামে বেলা সাড়ে ১২ টায় মুর্যালে ফুল দেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদ অনুমোদিত কমিটির সভাপতি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরেফিনের অনুসারীরা।
জানা গেছে, ঐতিহাসিক ৭মার্চ দিবস উপলক্ষে সকাল ১১ টায় প্রশাসন ভবন চত্বর থেকে র্যালি বের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারীর নেতৃত্বে র্যালিতে অংশ নেন প্রো-ভিসি প্রফেসর ড. মো: শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ মুর্যালের পাদদেশে এসে শেষ হয়। মুর্যালে ৭ই মার্চ দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরর রহমানের প্রতি শ্রদ্ধা রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। এসময় ‘বঙ্গবন্ধু পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয়’র কমিটির নব নির্বাচিত সভাপতি প্রফেসর ড. রুহুল কে এম সালেহ ও সাধারণ সম্পাদক ড. আবু হেনা মোস্তফা জামালের নেতৃত্বে মুর্যালে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।
পরে একই সংগঠনের নামে কেন্দ্র ঘোষিত কমিটির সভাপতি প্রফেসর ড. মাহবুবুর রহমান, সহ-সভাপতি প্রফেসর ড. আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রফেসর ড. আনোয়ারুল হক স্বপনের নেতৃত্বে বেলা সাড়ে ১২ টায় মুর্যালে পুষ্পস্তবক অর্পন করেন।
একই সংগঠনের নামে দুই পক্ষের ফুল দেওয়ার বিষয়ে জানতে চাইলে কেন্দ্র অনুমোদিত ‘বঙ্গবন্ধু পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয়’র সভাপতি ড. মাহবুবুর রহমান বলেন, “আমি শুধু জানি আমি কেন্দ্র অনুমোদিত বঙ্গবন্ধু পরিষদের সভাপতি। অন্যরা কে কি করলো এ বিষয়ে আমার কোন মন্তব্য নেই।”
একই বিষয়ে ‘বঙ্গবন্ধু পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয়’র নব নির্বাচিত সভাপতি প্রফেসর ড. রুহুল কে এম সালেহকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা নিজেওRead More



Comments are Closed