সিলেটে মহিলা পার্টির মিছিলে হামলা, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা জাতীয়পার্টির সংবর্ধনা ও মতবিনিময় সভায় যোগদানকে কেন্দ্র করে কেন্দ্রীয় সদস্য নাহিদা ও তার সহযোগিদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে সিলেট সদর উপজেলা মহিলাপার্টির আহবায়ক রাবেয়া বেগম সহ ৩ জন আহত হয়েছেন। হামলার সময় কয়েকটি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
শনিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা জাতীয়পার্টির উদ্যোগে কেন্দ্রীয় অতিরিক্ত মহাসচিব তাজ রহমানের সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্টান শুরু হওয়ার পর নগরীর কোর্ট পয়েন্ট থেকে জাতীয়পার্টির কেন্দ্রীয় সদস্য ও মহিলাপার্টির সিলেট জেলার সভাপতি নাহিদা আক্তার চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। জাতীয়পার্টির সিলেট জেলার সম্মেলন সফলের লক্ষে এই মিছিল শুরু হয়। মিছিলটি জেলা পরিষদ মিলনায়তনের সামনে গিয়ে ঢুকতে চাইলে জেলা জাতীয়পার্টির সদস্য সচিব উসমান আলীর লোকজন তাদের বাধা প্রদান করেন। এক পর্যায়ে উসমান আলীর লোকজনের সঙ্গে নাহিদা ও তার লোকজনের বাক বিতন্ডা হয়। এ সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষকালে কয়েকটি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। এ সময় উসমান আলীর পক্ষের লোকজনের হামলায় সিলেট সদর মহিলা পার্টির আহবায়ক রাবেয়া বেগম, সদস্য সচিব জ্যেতি বেগম আহত হন।
রাবেয়া বেগম জানিয়েছেন- সংঘর্ষের সময় তার ছেলে ইকরামকে উসমানের পক্ষের লোকজন জোরপূর্বক জেলা পরিষদের ভেতরে নিয়ে যায়। এ সময় তারা বেধড়ক পিঠিয়ে ইকরামকেও গুরুতর আহত করে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
জাতীয়পার্টির কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলা মহিলাপার্টির সভানেত্রী নাহিদা আক্তার চৌধুরী জানিয়েছেন- বহিরাগত সন্ত্রাসী আক্তার সহ কয়েক জনের নেতৃত্বে তাদের উপর হামলা করা হয়। এ সময় মহিলাদের দিকে ককটেল ছুড়ে মারা হলে তাদের দুই নেত্রী আহত হয়েছেন। তিনি বলেন- জাতীয়পার্টির কর্মসূচিতে আমি কেন ঢুকতে পারবো না। আমার নেতৃত্বে বের করা প্রচার মিছিলটি ছিলো পুর্ব নির্ধারিত। এ ঘটনায় জাতীয় মহিলাপার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি তীব্র নিন্দা জানাই ও ব্যাংক লুঠপাট কারী তাজ রহমানসহ হামলার ঘটনায় জড়িতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহবান জানানো হয়। এবং তাজ রহমানের নেতৃত্বে সিলেটে জাতীয়পার্টির সম্মেলন কোনভাবে সম্ভব নায় বলে জানান তিনি। প্রয়োজনে তাদেরকে মহিলাপাার্টি ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচী দেওয়ার কথা বলেন।
Related News
সিলেটে এসআরবির পৃথক অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিশেষায়িত পুলিশি ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর পৃথক অভিযানে তালিকাভুক্ত শীর্ষRead More
সিলেটের শাহজালাল সেতু দিয়ে যান চলাচলে বিধিনিষেধ পুলিশের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় সুরমা নদীর উপর নির্মিত হযরত শাহজালাল (রহ.) সেতুRead More



Comments are Closed