Main Menu

গোলাপগঞ্জে মস্তকবিহীন লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে এক ব্যাক্তির মস্তক বিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলার ফুুুলবাড়ি ইউনিয়নের হাজীপুর ঘনশ্যাম গ্রামের সুরমা নদীর পাশে এ লাশটি পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় স্থানীয় একজন কৃষক হাজীপুর ঘনশ্যাম গ্রামের সুরমা নদীর পাশের ডোবায় মস্তকবিহীন অর্ধগলিত লাশটি দেখতে পান। তাৎক্ষণিক তিনি এলাকাবাসী ও জনপ্রতিনিধিকে অবগত করলে তারা বিষয়টি গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার এস আই হেলাল আহমদ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।

এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

Share





Related News

Comments are Closed