Main Menu

ইবি’র লোক প্রশাসন দিবস পালিত

শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) লোক প্রশাসন দিবস-২০২০ পালিত হয়েছে। ‘দুর্নীতিমুক্ত আইনের শাসন, প্রতিষ্ঠা করবে লোক প্রশাসন’ শ্লোগানকে সামনে মঙ্গলবার এ দিবসটি পালন করা হয়।

জানা গেছে, দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। এসময় লোক প্রশাসন বিভাগ নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

বিভাগের সভাপতি প্রফেসর ড. জুলফিকার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা এবং সম্মানিত অতিথি হিসেবে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নাসিম বানু উপস্থিত ছিলেন।

এছাড়াও লোক-প্রশাসন দিবস উদযাপন উপ-কমিটির আহবায়ক প্রফেসর ড. রাকিবা ইয়াসমিন, প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন, বিভাগের প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, প্রফেসর ড. বেগম রোকসানা মিলি, প্রফেসর সেলিম, প্রফেসর ড. মোহাম্মদ আসাদুজ্জামান, প্রফেসর গিয়াস উদ্দিন, প্রফেসর ড. লুৎফর রহমান, প্রফেসর ড. ফখরুল ইসলাম, প্রফেসর ড. মুন্সি মুর্তজা আলী ও সহযোগী অধ্যাপক ড. এস এম শফিকুল ইসলামসহ বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী সাদিকুর রহমান ও সাম্মি।

অনুষ্ঠানের অতিথিরা বিভাগের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ও ইনডোর গেমসে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান বলেন, “মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন সুশাসন প্রতিষ্ঠা করা। দেশ পরিচালনায় আমলাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একজন দক্ষ আমলা তৈরি করতে লোক প্রশাসনের সবচেয়ে বেশি।”

এর আগে লোক প্রশাসন দিবস উপলক্ষে বিভাগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, পিঠা উৎসব এবং ইনডোর গেমসহ নানা কর্মসূচি পালিত হয়।

Share





Related News

Comments are Closed