যেসব দেশে আয়কর দিতে হয় না
অর্থনীতি ডেস্ক: আয়কর নিয়ে ঝামেলা প্রায় সব দেশেই। কেউ দেন, কেউ গোপন করেন, আবার কেউ আয়কর দেয়াতো দূরে থাক, কোনও আয়ই প্রদর্শন করেন না। এছাড়া আয়কর না দিলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হয় যুক্তরাষ্ট্র, চীন, ইংল্যান্ড ও রাশিয়ার মতো দেশগুলোতে। খবর জি নিউজ।
আয়কর দেয়া নিয়ে ঝামেলা থাকলেও বিশ্বের কিছু দেশে আয়কর দেয়া লাগে না। দেখে নিন আয়কর দিতে হয় না, এমন কিছু দেশের তালিকা:
কেপিএমজি থেকে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের ১৩ দেশের নাগরিকদের কোনো আয়কর দিতে হয় না।
দেশগুলো হলো–
ব্রুনাই দারুসসালাম, কুয়েত, ওমান, কাতার, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কেম্যান দ্বীপপুঞ্জ, অ্যাঙ্গুইলা, অ্যান্টিগুয়া ও বারবুডা, বাহামা, সেন্ট কিটস ও নেভিস, ও বারমুডা।
অন্যদিকে, বিশ্বে এমন কিছু দেশ আছে, যেখানে আয়করের পরিমাণ খুবই বেশি। কেপিএমজি থেকে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, উচ্চ হারের আয়কর দেয়ার ক্ষেত্রে সবার প্রথমে আছে সুইডেন। দেশটিতে প্রায় ৫৭.২ শতাংশ আয়কর দিতে হয়।
এর পর ডেনমার্কে ৫৫.৯ শতাংশ, অস্ট্রিয়ায় ৫৫ শতাংশ, ফিনল্যান্ডে ৫৩.৬০ শতাংশ, আরুবায় ৫২ শতাংশ, নেদারল্যান্ডসে ৫১.৬০ শতাংশ।
এ ছাড়া ইসরাইল, স্লোভেনিয়া ও বেলজিয়ামে ৫০ শতাংশ করে আয়কর দিতে হয়।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed