বাহুবলে পটকা মাছ খেয়ে ১০ জন অসুস্থ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে পটকা মাছ খেয়ে একই পরিবারের ১০ সদস্য গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। রবিবার (১৬ ফেব্রয়ারী) রাত ৮টার দিকে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
অসুস্থরা হলেন- উপজেলার বড়কান্দি গ্রামের শারফান উল্লাহ (৬৫), সিতারা খাতুন (৫০), আব্দুল জলিল (৩০), তাছলিমা খাতুন (২০), মাহমুদা আক্তার (১৬), চাঁন বানু (২৫), নাছিম (৫), তানিসা আক্তার (৭), সুহেনা আক্তার (৩০) ও তামিম। তারা সবাই একই পরিবারের সদস্য। পরে তিনজনের অবস্থার অবনতি হলে তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে উপজেলার মিরপুর বাজার থেকে কিছু পটকা মাছ কিনে নেন আব্দুল জলিল। রাতে সবাই মিলে একসাথে খাওয়া-দাওয়ার শেষে তারা অসুস্থ হয়ে পড়েন।
সদর হাসপাতালে চিকিৎসক কলি আক্তার বলেন, এর আগেও পটকা মাছ খেয়ে দেশের বিভিন্ন স্থানে অনেকে অসুস্থ হয়েছেন। এমনকি বেশ কয়েকজন মারাও গেছেন। এরপর থেকে পটকা মাছ বাজারের কেনা-বেচা নিষিদ্ধ করা হয় এবং পটকা মাছ খাওয়া থেকে বিরত থাকার জন্য জনগণকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সচেতন করা হয়। কিন্তু এরপরও এই মাছ খাওয়ার কারণেই মূলত তারা অসুস্থ হয়ে পড়েছেন।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed