Main Menu

জাবিতে সমন্বিত ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত হয়নি

জাবি প্রতিনিধি: এ বছর থেকে কেন্দ্রীয়ভাবে সমন্বিত ভর্তি পরীক্ষা নিতে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় গুলো রাজি হলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ বিষয়ে কোন সিদ্ধান্তে পৌঁছায়নি।

রবিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল শেষ হয় সমন্বিত ভর্তি পরীক্ষায় জাবির অংশগ্রহণের সিদ্ধান্ত ছাড়াই।

এবিষয়ে জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন,”ইউজিসি আমাদের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার প্রস্তাবনা দিয়েছে। সকল শিক্ষকের সম্মতি না থাকায় এ বিষয়ে কোন সিদ্ধান্ত গ্রহনা করা হয়নি।”

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রহিমা কানিজ বলেন,”আগামী মাসে একটি বিশেষ একাডেমিক কাউন্সিলের মাধ্যমে আমরা সিদ্ধান্ত গ্রহন করব।”

Share





Related News

Comments are Closed